শুভকামনা নিতি তাই

“শুভকামনা নিতি তাই” ➡️

বুঝে নিয়েছে প্রাণ –

তোমার মাঝে আমি জুড়েই আছি,

মনেতে থাকুক যতোই,

হৃদয় আকুল করা অভিমান!

বারবার আমি ব্যাকুল হৃদয়ে,

তোমাকেই ডাকি, খুঁজি তোমাকেই!

স্বপ্নবিহীন এই স্বপ্নের ঘোরেও,

তুমিও থাকো আমার সমস্ত হয়ে!

উথাল-পাথাল যখন প্রাণপাখি –

মেঘাচ্ছন্ন আকাশে ঝাপটায় ডানা;

মন বলে তুমি আছো পাশেই,

তোমাকেই ভাবি বুজে দু’টি আঁখি!

জেনে গিয়েছে আমার অন্তর –

পুঞ্জীভূত যতো প্রেম তোমার জন্যেই!

শুভকামনা নিতি তাই তোমারই জন্যে,

আমার জীবনে আসুক যতোই ঝড়!

শুভকামনা নিতি তাই...
নিয়ন বাতির আলোয় আঁধার শেষে সুপ্রভাত!

মন বলে: শুভকামনা নিতি তাই!

আশা জেগে থাকে অন্তরে!

মন বলে, 

এই তো বিলীন আঁধার –

আলোর গভীরে!

আমি চেয়ে থাকি অপলক চোখে,

ভোরের মায়ায় জড়িয়ে –

আদিত্যের স্পর্শ নেবো বলে,

প্রশান্ত অরিত্রীর বুকে!

আঁধার শেষে সুপ্রভাত!

প্রাণের মনি কোঠায় নিশিভোর ধুকধুক ধুকধুক! 

মস্তিষ্কের নিউরনে অবিরত কুঠারের আঘাত!

সমুদ্রের লোনা জলে চোখের গভীরে ভেজা সুখ!

নিয়ন বাতির আলোয় আঁধার শেষে সুপ্রভাত!

হৃদয় যখন মহাশূণ্যের দিগন্ত ছাড়িয়ে পায় তীর,

গোলকধাঁধার জীবন জুড়ে অনিমেষ মুগ্ধতা;

স্বপ্নবাজ মন তখন তোমায় ভেবে আঁকে স্বপ্ননীড়,

শংখনীল কারাগারে আকাশ কুসুম স্বপ্নগাঁথা!

পেরিয়ে যাবো সমস্ত দুরাশা!

দিনের শুরুতে আজ করছি মনে আশা –

অস্থিরতার নাগপাশ ছাড়িয়ে, আর

দুর্বোধ্যতার রোষানল মাড়িয়ে,

সুন্দর সময়ের অনিন্দ্য সুন্দর মায়াজালে, 

আমি ঠিক পেরিয়ে যাবো সমস্ত দুরাশা!

প্রেমের নেশায় ডুবে থাকি নির্জনে!

আমি একটুখানি সুখের লাগি,

মানসপটে দিবানিশি –

প্রেমের ছবি আঁকি!

নির্ঘুম রাত্রি আর ব্যস্ত দিনের রাগে,

প্রেমের সুরে হৃদয় আমার, 

অশ্রুসজল অনুরাগে!

প্রাণ মন সমস্ত সঁপে দিয়ে যাই,

তবুও প্রেমের রঙে প্রেমের ভাবাবেগে, 

আমি প্রেম খুঁজে নাহি পাই!

প্রেমের অর্থ বোঝে না সাধারণে,

অথচ আমি, 

প্রেমের নেশায় ডুবে থাকি নির্জনে!

হৃদয় পিঞ্জরের একটানা আকূলতা,

জগৎ উজাড়ি সাজাই আমি –

প্রেমেরই কাব্য কথা!

তবুও প্রেম, সে তো সুদূরের মোহনায় –

প্রেমময় আমার সঙ্গ ছাড়ি,

পালিয়ে বেড়ায় দূর অজানায়!

ওদের রয়েছে মায়া, রয়েছে সংসার!

ওরা ব্যস্ত ওদের জগৎ নিয়ে,

আমাকে নিয়ে ভাবার ওদের সময় কোথায়?

অথচ আমিই কেবলই দিলাম উজাড়ি, 

আমার যা কিছু সকল, ওদেরই ভাবনায়!

এমনই তো হবার ছিলো কথা!

ওরা কেনই বা ভাববে আমায় নিয়ে অযথা! 

ওদের রয়েছে মায়া, রয়েছে সংসার! 

ওদের কর্ম সাধনে জগৎ একাকার!

ওরা গাইতে পারে গান, বাঁধতে পারে সুর!

কান্না হাসির মিলন মেলায় –

ওদের যে দিন আর রাত্রি ভরপুর!

আমি যে কেবলই এক শূণ্য, করি শূণ্যেই বাস!

আমার চারিধারে ওরা ছাড়া, সমস্তই উদাস!

যখন ফুরিয়ে যাবো আমি একেলা আঁধারে, 

হয়তো খানিক শূণ্যতা বোধে –

ওদের কারো কারো, মনে পড়বে আমারে!

হয়তো কেউ কেউ কোনো একাকী ক্ষণে,

আমার কথা কদাচিৎ, ভাববে খানিক মনে!

কিংবা হয়তো কালের গর্ভে হয়ে যাবো বিলীন, 

র’বে না কিছুই আমার পরে,

এই জীবনের সুবিশাল খেলাঘরে!

https://lucysjourney.com/

You may read beautiful Benaali poems of renowned poets, click the link ➡️ https://kobita.banglakosh.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *