প্রাণের নেশায় ছিনিয়েই নেবো ➡️
পেরিয়ে যাবোই আমি অকপটে –
অনতিক্রম্য পর্বতশৃঙ্গ, আর
দুর্লঙ্ঘ মরু প্রান্তর!
প্রাণের নেশায় ছিনিয়েই নেবো আমি,
যা কিছু জুড়ায় আমার অন্তর!
যা কিছু আমার প্রাণের স্পর্শ চায়,
তাই দিয়ে আমি, সাজাবোই চরাচর!

পথের মায়ায় কাটিয়ে দিয়েছি বেলা,
খুঁজতে যাইনি ঘরের সুখ-উল্লাস!
তোমার জন্যে এনেছি –
জ্যোৎস্নার ঝলমলে রাত,
তাকিয়ে দেখিনি কভু সবুজ বসন্ত মাস!
আজ এই প্রাণ অস্তরবির ঘোরে!
আকুলিবিকুলি চিত্তমাঝে খুঁজে জীবন!
আজ ছিনিয়ে নেবার অভিলাষে তাই,
বেপরোয়া নির্বিকার উচাটন মন!
আর তাই, মানবো না সূর্যের দাবদাহ;
ঝুম বৃষ্টিতে নাইয়ে দেবোই রুক্ষতা!
আমার প্রাণের আকুল তিয়াসের রঙে,
আমি রাঙিয়ে দেবোই যত বিবর্ণতা!
তারা আসলে জানেই না… প্রাণের নেশায় ছিনিয়েই নেবো ➡️
তারা জীবনের কাছে জীবন চায়!
হাসি আর খেলার ছলে তবুও,
জীবনকেই তারা ভুলে থাকতে চায়!
তারা আসলে জানেই না –
জীবনের কাছে তারা কি চায়!
তাদের শুধুই অভিযোগ!
তাদের কেবলই জীবন নিয়ে কান্না!
জীবনের পরতে পরতে তারা দেখে –
জীবন নিয়ে শুধুই ভাবনা!
অথচ দেখো না,
কিছুতেই আমি তাদের জন্যে –
আমার প্রাণের আবেগ,
প্রাণেরই পিঞ্জরে ধরে রাখতে পারি না!
আমি ছুটে ছুটে যাই কাছে,
ধরি, সমস্ত শক্তি দিয়ে আঁকড়ে;
আমার অস্তিত্বের রঙ দিয়ে আমি,
ভালোবাসার সবটুকু দিই –
অতি মমতায় উজাড় করে!
তবুও, জীবনের এই খেলাঘরে –
তাদের দুরাশার আগুনে বারেবারে,
অস্তিত্ব সংকটে আমি মরি পুড়ে পুড়ে!

সত্যিই কি আছো বেশ?
ভাবছো, সময়ের অগোচরে –
আছো তো বেশ!
দিব্যি পেরিয়ে যাচ্ছো জীবনের মেলা!
জীবন যেন –
লাটাইয়ের সুতো ছেড়া রঙিন ঘুড়ি!
উড়িয়ে তারে ভাবছো,
জীবন তো নিছক এক ছেলেখেলা!
সত্যিই কি আছো বেশ?
নাকি, মায়াজালের মোহে নিজেকে তাড়িয়ে,
সময়ের কাছেই দুর্বিনীত ত্রাসে –
করছো সমস্ত অস্তিত্বের,
বিনীত সবিনয় নিবেদন?
তুমি, শুধু তুমিই আমার খেলাঘর!
আমি জেগে থাকি রাত্রির অন্ধকারে!
আমি জেগে থাকি,
অন্তহীন দিনের গভীরে!

ঊষারবির উষ্ণতায় আমি থাকি জেগে!
গোধুলীর মায়ায় –
জেগে থাকি অনন্তলোকে!
দৃষ্টি মাঝে খেলে যায় মধ্যাহ্নের রোদ্দুর!
অপরাহ্নের আকাশ –
পাড়ি দেয় কৃষ্ণ মেঘমেদুর!
তুমি, শুধু তুমিই এক এই প্রাণের গভীরে –
দিন নেই রাত্রি নেই,
বাজাও বীণা আপন সুরে!
খেয়ালীপনার যতটুকু সব ছড়িয়ে দিগন্তে,
শূণ্যতার বুকে তুমি –
এঁকে যাও কথা, একান্তে!
ভালোবাসার রঙের ছোঁয়ায় ভরিয়ে মনন,
আঁখি পল্লব মাঝে –
ভেসে উঠে তোমারই স্বপন!
জাগরণের নেশায় আমি তোমাতে বিভোর!
অনুভুতির ছায়াতলে –
তুমি, শুধু তুমিই আমার খেলাঘর!
https://lucysjourney.com/category/inspiring-journeys/
You may read beautiful & rich Bengali Poems of renowned Poets, click the link ➡️ https://kobita.banglakosh.com/
