নিরন্তর স্পন্দনে তোমারই তান!

“নিরন্তর স্পন্দনে তোমারই তান!” ➡️

হৃৎপিণ্ডের ভেতরের ধুকপুকানি, 

আজকাল যখন তখন খুব বেড়ে যায়!

আমি তোমার পথ চেয়ে থাকি, 

আর সেখানে উথলায় প্রাণ ঝর্না ধারায়!

আচ্ছা আদিত্য, 

এই যে আমার মাঝে তোমার অবস্থান!

এই যে নিরন্তর স্পন্দনে তোমারই তান!

তোমার জন্যেই রাত্রিদিনের মায়ায় –

আমার অস্তিত্ব এই যে ঘূর্ণায়মান!

তোমাকে ভেবেই এই যে আমার –

সময়ের সাথে নিতি কুঞ্জ সাজানোর গান!

তোমার মন মন্দিরে পাও কি তুমিও তার –

এতোটুকুও সুরেলা কলতান?

আমি জানি আদিত্য, 

তোমার মাঝেও মিশে আছি আমি –

পরিপূর্ণ একাকার!

তুমিও ঠিক তেমনই উন্মাদনায়, 

তছনছ করে নিজেকে ভাঙো,

ভেঙেচুরে নিজেকে আবারও গড়ো,

আকুল সাধনায় ব্যাকুল করো পারাবার!

নয়নাভিরাম এই ইন্দ্রজালিক ভবে,

ধুকপুকানির প্রতিটি কম্পনে –

জড়াজড়ি করে স্বর্গীয় সুধার তিয়াসে,

পরস্পরে মিশে আছি দু’জনেই!

নিরন্তর স্পন্দনে তোমারই তান!
স্পর্শের মায়াজালে দিগন্ত রেখা!

নিরন্তর স্পন্দনে তোমারই তান! আমি স্বপ্ন গড়ি!

সকাল গড়িয়ে, 

দুপুরের কাছাকাছি দিনের আলো!

           তুমি জানো তো, 

বাসি তোমাকে ভীষণ ভালো!

     গাছের ছায়াতলে ঐ,

মাটিতে লেপ্টে আছে সবুজ পাতারা!

তুমি আছো বলেই আজও আমি,

সন্ধ্যার আকাশে খুঁজে পাই ধ্রুবতারা!

          ব্যস্ত শহরের রাজপথের ধারে,

বড্ড একেলা ফুটপাতে বসে একটি মানুষ! 

     মনের আগুনে পুড়ে পুড়ে ছাই –

একেলা আমিও, উড়াই স্বপ্নের ফানুস! 

        রাতের আয়োজনে দিনের ক্লান্তি,

ঘরের নেশায় দেয় ডুব কল্পনার পানকৌড়ি! 

দিনের প্রতীক্ষায় রাত জেগে ভোরে,

        স্বপ্নের ডালা সাজিয়ে আমি স্বপ্ন গড়ি!

অপরাহ্নের প্রান্তে আদিত্যের সাথে আজ,

          মুখোমুখি আমি এ বেলায়!

উত্তপ্ত আলোর ঝলকে আপ্লুত প্রাণ,

      বিভোর কেবলই ভালোবাসার নেশায়!

স্পর্শের মায়াজালে দিগন্ত রেখা!

তারা ভরা আকাশের ব্যাকুল মায়ায় –

                             স্বপ্নের ঘুম ঘোর,

আমি চেয়ে  থাকি নির্বাক, অপলক!

নীলের ভেলায় চড়ে শূণ্যতায় ভাসে –

                   আঁখিপাতে রাঙা ভোর;

স্বপ্ন রাঙিয়ে দেখি আদিত্যের ঝলক!

কতটুকু ঝড়ো বাতাসের তীব্র তোড়ে, 

                   উড়ে যেতে পারে অস্তিত্ব –

ভাবনার অতলে গিয়েও মিলে না তল!

খেলাঘর যেন শুধু এক ভাসমান তরী,

            অজানার পাড়ে তীরের দুরত্ব;

অথৈ  নির্জনতার  বুকে জল  টলমল!

জেগে উঠে জীবন জীবনের কোলাহলে, 

                প্রাণের বিনাশ যায় না দেখা;

দুরন্তপনায় কেবলই  মুখরার অন্বেষণ! 

তোমাতে আমাতে যে সুরের  আলাপন,

          স্পর্শের মায়াজালে দিগন্ত রেখা;

জীবন খুঁজে ফিরি, তবু্ পাই না জীবন!

শুধু তোমারই ভাবনায়!

আদিত্য, তোমাকেই খুঁজে ফিরি শুধুই! 

পেতে চাই আমি তোমাকেই –

আমার এই মনের আঙিনায়! 

আমার নিশাচর দু’টি চোখের পাতায়, 

তোমার স্বপ্ন দোলা দিয়ে যায়! 

রাত্রি জেগে কাটে আমার অনন্ত প্রহর, 

আদিত্য, শুধু তোমারই ভাবনায়!

ভাবনার গভীরে প্রোথিত তোমার নাম!

খেলাঘরের মোহে তাই,

ভালোবাসার বিনি সুতোয় গাঁথা –

আদিত্য, তুমিই ঈপ্সিত নীল খাম!

তোমার পথ চেয়ে থাকায় অনন্তের পথে,

আমার তাই নেই কোনো বিরাম!

একটুখানি শুধু দেখা দিয়ে যেও!

ওইটুকু দেখেই ভরে উঠলো প্রাণ!

তুমি আছো আশে পাশেই –

জেনে গেলাম আমি, আর 

ফুলে ফুলে ছেয়ে গেলো অনুর্বর বাগান!

অমাবস্যার মধ্যরাতে 

চকিতেই আলোকিত পৃথিবীর প্রান্তর!

তুমি দেখা দিলে বলেই,

স্বপ্নগুলো জুড়ে দিলো ঝড়ে ভাঙা ঘর!

তোমার এইটুকু ঝলকেই

বাঁধভাঙ্গা খুশীতে অন্তর প্রশমিত!

প্রশান্তির আবেশে প্রাণ –

খুঁজে পেলো সহসাই,

কষ্টকে আড়াল করে স্বস্তি অবারিত! 

এমনি করেই মাঝে মাঝে তুমি,

একটুখানি শুধু দেখা দিয়ে যেও!

বিরাম নেই তোমার প্রতীক্ষায়!

স্বপ্নগুলো তাড়িয়ে বেড়ায় আমাকেই!

আমি স্বপ্নের মায়াজালে জড়িয়ে থাকি আশায়!

তোমার মাঝে খুঁজে ফিরি আমি নিজেকেই!

আমার বিরাম নেই তোমার প্রতীক্ষায়!

আকাশ নীলে তাকিয়ে থাকে আমার চোখ!

নীলিমায় ডুবে আমি সাজাই স্বপ্নগাঁথা!

তোমার ভাবনায় আকুলিভূত হৃদয়ের তান!

অন্তর মাঝে নিরন্তর তোমারই পিয়াসা!

https://lucysjourney.com/lucys-artistic-journey/

You may read beautiful Bengali poems of renowned Poets, click the link ➡️ https://kobita.banglakosh.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *