“ফেরার পথে”

হঠাৎ করেই ভেতরটা ধ্বক করে উঠলো!

মস্তিষ্কের নিউরনে যদি কিছু –

উলোটপালোট হয়,

শরীরের কোষে কোষে যদি –

এলোমেলো আলোড়নের বিচ্ছুরণ ঘটে,

যদি সময়ের শিখা ধুপ করে –

শিউরে উঠবার আগেই,

নিভে যাবার জন্যে তড়পায়,

ছন্নছাড়া এই জীবনকে কে আগলে রাখবে?

সংসারের মায়া ছেড়ে,

প্রাণের টানে,

কেউ কি এই আমায় প্রাণের স্পর্শ দিবে?

A Bengali Poem "ফেরার পথে"

আবারও বুকের ভেতরটায় অস্থির প্রাণপাখি,

ছটফটিয়ে নিদারুণ ত্রাসে,

ডেকে উঠলো নাম ধরে যেন তারই-

সমস্ত শৃঙ্খল ভেঙে যার আশ্রয়ে নির্দ্বিধায়,

একদিন বিলীন হবে সকল লেনাদেনা;

কিছু বুঝে উঠবার আগেই প্রাণ,

গুনগুনিয়ে গাইবে পরম মুক্তির গান,

ছন্নছাড়া জীবনের করে চির অবসান,

আলোতে মিলিয়ে যাবে আঁধারের কলতান!

আর আমি, মায়াকাননের মায়া যাবো ছেড়ে,

চির নিদ্রায় হবে এই অস্তিত্বের অন্তর্ধান।

A Bengali Poem "ফেরার পথে"

স্পর্শের মায়াজাল কেবলই মরিচীকা,

মায়ায় জড়িয়ে থাকার নির্নিমেষ আয়োজনে!

জীবনের খেলাঘরে তারই আঁকা পটে,

তোমার-আমার প্রাপ্তি শুধুই বিসর্জনে। https://lucysjourney.com/category/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *