“তোমার জন্যে একগুচ্ছ দোলনচাঁপা”
তোমার দিকে এক পলক দেখলেই,
বুকের ভেতরে সমুদ্রের ঢেউ উথলায়!
তোমার কথার মাধুর্য্যে আমি সহসাই,
হারিয়ে ফেলি কথা, বিমূর্ত চেতনায়!
তোমার জন্যে একগুচ্ছ দোলনচাঁপা,
সাথে কিছু কামিনী ফুলের সৌরভ –
মনের বাগানে তুলে রেখে রাত্রিদিন,
আমি ভাবনায়, তোমাতেই থাকি সরব!
তোমার কণ্ঠের স্পর্শ দিয়ে নিত্যই,
তুমি ভরিয়ে রাখো আমারই আকুলতা;
আমি দিগন্তের পাড়ে ছুটে যাই ত্বরা,
সম্মোহনী তোমার ডাকে ভাঙে নিস্তব্ধতা!
চাঁদের মায়ায় জড়িয়ে থাকো তুমিই,
অমাবস্যার মাঝে দেখি তোমারই রূপ;
চাঁদের গ্রহণ কালে নির্নিমেষ চোখে,
তাকিয়ে থাকো তুমি, সমগ্র পৃথ্বী চুপ!
তোমার মাঝে তুমিই ছড়াও আলো,
সেই আলোতে প্রাণের খেয়া বিলীন!
আকাশ পাতাল মর্ত্য ভূলোক ছেড়ে –
তোমার রঙে আমি উচ্ছ্বসিত অন্তহীন!

এ যে প্রেম, যার লাগি প্রাণের অতলে –
আচ্ছা, সত্যি করে বলো তো তুমি,
কি এমন চেয়েছি তোমার কাছে আমি!
এমন কোনো ছলনায় কভু,
ভুলিয়েছি কি তোমায় কখনো আমি?
আচ্ছা, উত্তাল সমুদ্র পাড়ি দিতে,
কখনো কি ডেকেছি আমি তোমায়?
কিংবা শ্বাপদ সংকুল অরণ্যের আঁধারে,
জাপটে কি ধরেছি ভীষণ অধীরতায়?
যাইনি তো আমি তোমাকে ভুলাতে, কিংবা
সময়ের স্রোতে তোমাতে রাখিনি প্রীত!
তবুও কেন ভাবছো তুমি বলো তো –
জীবন আমার তোমারই মাঝে সমাহিত?
এ যে প্রেম, যার লাগি প্রাণের অতলে –
বহ্নিশিখা দাউ দাউ করে নিতি জ্বলে;
প্রাণের স্পর্শের এতোটুকু আলো নিয়েই,
দিশেহারা প্রাণপাখি আঁধারেও ডানা মেলে!
স্বপ্নাচ্ছন্নতায়, তোমার জন্যে একগুচ্ছ দোলনচাঁপা
দেখেছিলাম এক অতি দুর্লভ স্বপ্ন –
জড়িয়ে র’বো তোমায়,
অনন্ত প্রহরের দুর্দান্ত মায়ায়!
কাটিয়ে দিবো অফুরন্ত প্রহর!
হ্যাঁ, জড়িয়েই তো আছি,
কেবল তোমাকেই দিবানিশি!
স্বপ্নের স্বপ্ন মাঝেও তোমাকেই,
শুধু তোমাকে নিয়েই আমি বাঁচি!
তবুও অন্তরের তৃষ্ণা মিটে না,
যেন স্বপ্নের উড়ন্ত ডানাও অচেনা!
অন্তর মাঝে অনুক্ষণ,
তোমারই তৃষ্ণার জ্বালায় পুড়ে মন!
তারপরও স্বপ্নের নেই কোনো শেষ!
স্বপ্নাচ্ছন্ন ইচ্ছেগুলো –
আকুলিবিকুলি করে অন্তরমাঝে, তাই
বারবার নিরালায় স্বপ্ন দেখে যাই!
অন্তরের ক্রন্দন শুনেও,
স্বপ্নের ইশারায় দুলে উঠে অন্তর;
যতোই হানুক আঘাত,
বাস্তবতার নিষ্ঠুর প্রতিঘাত –
স্বপ্ন আঁখি মেলে দিয়ে আবারও,
ঘুমের মাঝে জাগরণের বীজ বুনে –
আমি তোমাকে নিয়েই স্বপ্ন সাজাই!
এক তুমিই তো আছো –
আমার সমস্ত অনুভবের প্রকাশে, আর
জীবন ঘিরে থাকা অব্যক্ত নীলের মাঝে,
সবুজের বাহারী প্রশান্ত বিকাশে!
আছো তো তুমি?
You may read beautiful Bengali poems of renowned Poets clicking the link http://www.bangla-kobita.com

অভিনন্দন। শুভকামনা সবসময়।
অনেক ধন্যবাদ, বাবু। তোমার জন্যও শুভকামনা।