ভেতরের অহংবোধ বড়ই বেসামাল!

“ভেতরের অহংবোধ বড়ই বেসামাল”

ভেতরের অহংবোধ বড়ই বেসামাল!

গুড়িয়ে দিতে উদ্যত হয় –

যা কিছুতেই দেখে বেতাল!

ধড়ফড় করে অবিরত বিদ্যুতের চমকে,

সময়ের ইশারাতে তবুও, 

ঘুরে ফিরে স্বাভাবিক, বিশ্বলোকে!

ভেতরের অহংবোধ বড়ই বেসামাল! কে যে পড়েছে অস্তিত্ব সংকটে!

হঠাৎ করেই কেন জানি থমকে আছি!

থমকে আছে নশ্বর দেহ, নাকি 

থমকে আছে অবিনশ্বর আত্মা,

ঠিক বুঝে উঠতে পারছি না!

আমি’র ভেতরে দুইয়েরই অবস্থান!

কে যে পড়েছে অস্তিত্ব সংকটে, 

বোধগম্য হচ্ছে না আমার কিছুতেই!

ভেতরের অহংবোধ বড়ই বেসামাল!
কে যে পড়েছে অস্তিত্ব সংকটে!

সময় হলেই তুমি চলে এসো! তোমার এই আমারই কাছে!

খেলাঘরের বাহানায় হৃদয়ে অস্থিরতা! 

তোমার অপেক্ষায় আছি! 

আমার সমস্ত দিয়ে আমি জানি –

তুমি আসবেই, 

তুমি আসবেই আমার কাছে!

সময়ের এই এতোটুকু বিচ্ছেদ আঘাতে,

আমি তবুও হার মানিনি!

অপেক্ষায় আছি আমি,

অপেক্ষায় আছি কেবলই তোমার!

তোমার সময় হলেই তুমি চলে এসো, 

নির্দ্বিধায়, বিনা কোনো অজুহাতে,

তোমার এই আমারই কাছে!

এ যেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ!

একজন অবিবাহিতা, বিশেষ  করে 

যদি সে হয় স্বামী পরিত্যক্তা, কিংবা 

               জীবন সমুদ্রে মুক্ত বিহঙ্গী;

তার নাকি কোন চরিত্র থাকতে নেই!

তার কোন চরিত্র থাকতেই পারে না! 

      এ যেন সংবিধিবদ্ধ সতর্কীকরণ! 

নারীত্বের প্রতি অপবাদ আরোপকারী,

          অধিকাংশ ক্ষেত্রে, স্বয়ং নারীই!

সৃষ্টির রহস্যের মাঝেই এর অবস্থান!

সৃষ্টিগতভাবেই যে পুরুষ বহুগামী, 

    সে তো খুঁজবেই আলিঙ্গনের উৎস! 

নারীর প্রতি আকণ্ঠ আসক্তিতে,

      পুরুষের প্রাণ রইবেই সদা তৃষ্ণার্ত!

সৃষ্টির রহস্যের মাঝে এর অবস্থান,

           তুমি-আমি জানি না এর ভেদ!

আয়নার মাঝে যে মুখ নজরে আসে,

            সে কি করতে পারে অন্তর্ছেদ?

সংসারের ইন্দ্রজালে তুমিই মায়া!

নারী, তুমি বন্ধনে জড়িয়ে রাখো তাকে! 

সে তোমাকে যেমন করে চায় তুমি চাও,

সেই আবেশে তুমিও চাও তাকে! 

                      তুমি নিজে হও অবনত!

         সজোরে তাকেই আঁকড়ে থাকো! 

তার হৃদয়ের প্রতিটি কোষে কোষে –

              ছড়িয়ে রাখো শুধু তোমাকেই! 

মায়ায় জড়িয়ে রাখো আষ্টেপৃষ্টে!  

সে যেন বুঝে না কিছুই বিনা তোমাকেই!

শুধু অন্য নারীকে করো না যেন তিরস্কার! 

     তোমার যা কিছু রাখো বন্ধনে তোমার! 

সংসারের ইন্দ্রজালে তুমিই মায়া,

            নিও না মিছে কলংকের দায়ভার!

https://lucysjourney.com/

You may read beautiful & meaningful Bengali poems of renowned Bengali Poets, click the link http://www.bangla-kobita.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *