“অন্তসলিলা”

আমার কোন রং বর্ণ ঘ্রাণ নেই!

আকাশের সীমাহীন নীলের প্রান্তে –

আমি মেলে দিই নীল ডানা!

সবুজের অভুতপূর্ব বর্ণে –

গালিচা বিছিয়ে আমি হই চিরসবুজ!

আর কামিনীর সুঘ্রাণের মাদকতায় –

আমি হই কামিনীময়!

serenity of green & tranquility of blue sky

রং বর্ণ ঘ্রাণবিহীন আমি!

মিশে থাকি রংধনুর মায়ায়!

মিশে থাকি অন্তবিহীন স্তব্ধ নেশায়!

মিশে থাকি আমি প্রাণের মেলায়!

আমাকে টানে পথের বাঁকের নির্জনতা!

আমাকে ব্যাকুল করে

নদীর পাড়ের ছোট্ট ডিংগি নৌকার –

শান্ত অপেক্ষায় থাকা!

আমি কষ্টকে ফেলে দিই নর্দমায়!

আমি দুর্ভাবনাকে পুড়িয়ে অংগার করি,

উপেক্ষার চরম অনলে!

merging thoughts in the colour of the rainbow & the small boat

নিয়তির পরিহাস দেখে আমি,

বিস্মিত হয়ে এলোমেলো বোধে –

আগুন ঝরাই প্রাণের বীণায়!

অভাবের দায়কে আপনি লুকিয়ে রাখি!

স্বচ্ছলতা আমার আপনিই আসে!

হাসি পায় আমার কেবলই!

জীবনের রংয়ের বাহারী উন্মত্ততা দেখে,

আমি হেঁটে চলি দূর থেকে দূরে!

ভেঙে চুরমার হয় প্রাণ তবু নির্লিপ্ত আমি,

অশ্রুপাতে আঁখি ভরে না!

reflection of confidence in the poem

আমি রং বর্ণ ঘ্রাণে মাতাই না প্রাণ;

তবু্ মিশে থাকি বাহারী অসম্ভবের খেলায়!

দুর্দান্ত প্রতাপে কম্পিত বুকে,

জড়িয়ে শক্ত বাঁধনের আজন্ম নেশায়! https://lucysjourney.com/category/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *