“তুমিতেই পূর্ণতা আমার” – In You, I find my Wholeness!

When Someone Becomes Your Answer – Bengali love poem

জীবনে কখনো এমন একজন মানুষ আসে – When Someone Becomes Your answer

কখনো কখনো জীবনে এমন একজন মানুষ আসে…

যার উপস্থিতিই হয়ে ওঠে সমস্ত অপূর্ণতার উত্তর।

যার একটি স্পর্শে হৃদয় খুঁজে পায় শান্তি…

ভালোবাসায় যার জীবন খুঁজে পায় নতুন অর্থ।

Sometimes, someone enters your life…

and their very presence becomes the answer to every unfulfilled longing.

A single touch from them brings peace to the heart…
and through their love, life discovers a whole new meaning.

যখন তুমি এই হাতটি ধরো – When You Hold My Hand

তুমি তো জানোই,

যখন তুমি এই হাতটি ধরো—

ভীষণ ভালো লাগায়,

কলিজা আমার করে দুরুদুরু।

You already know…
when you hold this hand of mine—
how my heart fills with such tender joy,
and my heart begins to flutter with love.

যখন তুমি জড়িয়ে রাখো বুকের মাঝে – In the Shelter of Your Embrace

গভীর মমতায় 

যখন তুমি জড়িয়ে রাখো বুকের মাঝে,

কী যে এক স্বস্তির বোধ,

পেয়ে যায় এই হৃদয় খুঁজে।

When you hold me close against your heart
with such profound tenderness,
this heart discovers
a peace beyond words.

তুমি যে একটাই আমার – You Are the One

তুমি যে একটাই আমার,

তোমার মাঝে মিশে আছি।

সকল কিছুর মাঝেই তাই,

তোমাকে নিয়েই বাঁচি।

You are the only one I call my own,
and I am woven into you.
So, in everything that surrounds me,
I live – with you, within me.

সীমাহীন সূর্যহীনতা – An Endless Sunlessness

সারাক্ষণ তো ছুঁয়েই আছো,

তবুও কিসের যেন শূণ্যতা!

যেন বিশাল আকাশ জুড়ে

সীমাহীন সূর্যহীনতা।

You are touching me all the time,
and yet, some emptiness lingers…
as though across the vast expanse of the sky,
there were an endless absence of the sun.

অসহনীয় চন্দ্রহীনতা – A Moonless Night

দিবানিশি রয়েছি ছায়া হয়ে,

তবুও যেন মন ভরে না!

যেন ঘুটঘুটে আঁধার রাতে

অসহনীয় চন্দ্রহীনতা।

Day and night, I remain beside you like a shadow,
yet somehow, my heart still longs for more.
As though, in a night of impenetrable darkness,
there were an unbearable absence of the moon.

তবুও জানি… – And Yet, I Know…

তবুও জানি…

এ যে ভালোবাসা,

পরিপূর্ণ প্রাপ্তি আমার।

নেই যে তুলনা যার,

যদিও নিষ্ঠুর বিশ্বসংসার।

And yet, I know…
this is love—
the most complete fulfillment of my soul.

A love beyond all comparison,
even in this cruel and unforgiving world.

নব জীবনের আরাধনা – A New Life Within

হৃদয় মাঝে পেয়েছি যেন—

নব জীবনের আরাধনা।

চাই কি আমার তবে আর…

অন্য সাধনা?

Within my heart, I have found
the devotion of a brand-new life.
What more could I possibly desire…
what other dream could I pursue?

https://lucysjourney.com/category/perception-truth/

You may also read beautiful Bengali poems written by renowned poets, click the link www.bangla-kobita.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *