সেদিন, ২৪-জুলাই-২০২৪, মধ্যাহ্নে…

২৪-জুলাই-২০২৪, the calendar made itself visible with the moments

২৪-জুলাই-২০২৪

আমি দেখতে চাই, সারজিশ কোথায়!

কোথায় নাহিদ, আমি দেখতে চাই!

দেখতে চাই, কোথায় হাসনাত!

আমি এই মুহুর্তে, ঠিক এই মুহুর্তে,

এই মুহুর্তে জানতে চাইছি, ওরা কোথায়?

এক মুহুর্তের দেরী আমার সইছে না!

আমাকে জানাও, আমাকে জানাও!

আমার ভেতর লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে!

আমার এই জানতে চাওয়া –

নিশ্চয়ই অপরাধ নয় কোন!

জানার পূর্ণ অধিকার আছে আমার!

আমার সন্তান ওরা, ওরা কোথায়?

কোথায় লুকিয়ে রেখেছো ওদের?

ওদের দেখতে চাইবার ইচ্ছাতে,

যদি আমাকে স্বাধীনতা বিরোধী বলো,

তবে আমি তাই, আমি স্বাধীনতা বিরোধী।

ওদের দেখতে চাইবার ইচ্ছাতে,

যদি আমাকে দেশদ্রোহী আখ্যা দিতে চাও,

তবে আমি তাই, আমি দেশদ্রোহী।

স্বাধীনতা আর দেশ আমার চাই না;

আমার জীবিত সুস্থ সন্তানদের আমি চাই।

তারপর, ২৮-জুলাই-২০২৪ তারিখে…

হলো কি তোমাদের বলো তো?

কি করতে চাইছো ওদের?

তোমাদের পায়ের নীচের মাটি –

কাঁপিয়ে দিয়েছে, তাই না?

সে কারণেই পারছো না তোমরা!

গদি নড়ে উঠেছে ভীষণভাবে,

এই বুঝি ভূমিধ্বসও শুরু হয়ে গেলো!

The main coordinators of July movement

তোমাদের অস্তিত্বের বিনাশ এখন –

সুনিশ্চিত,

অবধারিত,

এখন কেবলই সময়েরই ব্যাপার!

সবুজ পাতাদের উন্মিলিত চোখের অগ্নিশিখা –

পুড়িয়ে এবার ছারখার করে দিবেই,

করে দিবেই তোমাদের সমস্ত অনাচার!

একজনকে শাসিয়েছো,

তিনজনকে তুলে নিয়েছো,

পাঁচজনকে নিয়েও খেলছো,

কিন্তু লাখো লাখো সবুজ পাতাদের

ঝরে পড়া আর্তনাদে প্রকম্পিত ধরায়,

নিশ্চিহ্ন হবেই কলুষিত তোমাদের হাত!

অপেক্ষা করো, আমরাও অপেক্ষায় আছি।

তারপর, যখন বিক্ষোভে বিভোর স্বদেশ…

The student & general mass gathered in Dhaka University campus near RAJU VASHKORJO giving slogan

ওদেরকে নিশ্চুপ করার পায়তারায়,

মেতেছো আবারও! 

কি মনে করো তুমি –

তোমার বিকৃত চিন্তাধারায়,

সবুজ প্রাণের লাল রক্ত ঝরিয়ে,

দেশের মাটিকে কাপাবে থরথর!! 

অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা –

তোমার স্বেচ্ছাচারিতা;

জাগ্রত তারুণ্যের কাছে –

আছে সত্যনিষ্ঠা আর প্রেম;

অন্যায়ের প্রতিবাদের নয় শঙ্কিত, 

বেশী দূর নয় তোমার ধ্বংসের খবর!!

তুমি আজ কেবলই ঘৃণিত আর ধিকৃত প্রাণ –

তারুণ্যের কাছে আবর্জনা;

তোমার অপশক্তি দুর্বল অতি,

তুমি কালের বাহক নও আর;

তোমাকে এখন হবে যেতে ছেড়ে, 

তোমার প্রয়োজন ফুরিয়েছে এবার।

সেদিন, ৩৬-জুলাই-২০২৪…

তুমি এভাবে স্বৈরাচারী হয়ে উঠবে –

সত্যিই, ভাবেনি এদেশের মাটি!

বিশ্বাসের স্রোতধারায় তোমার কাছে,

আমানত রেখেছিলো – 

কোটি কোটি প্রাণের স্বপ্নগাঁথা! 

মাতৃতূল্য আহাজারি দেখে,

তোমাতে আগামী দিনের স্বপ্ন এঁকেছিলো! 

তোমার মাঝে এই যে দৃশ্যমান –

ক্ষমতালোভী, রক্তপিপাসু, স্বৈরাচার সোচ্চার;

তা যে ভীষণ ভাবে ভাবনারও অতীত!

সত্যিই, তুমি এভাবে স্বৈরাচারী রূপ নিয়ে –

আমার সন্তানের রক্ত ঝরাবে,

স্বপ্নের উপাখ্যানে আগুন দিবে,

আমার সন্তানকে পায়ে পিষে প্রাসাদ গড়বে,

তাদের জাগ্রত বোধে আঘাত হানবে;

আর আমি তা চেয়ে চেয়ে দেখবো,

কি করে এমন ভাবনার দু:সাহস পেলে?

আমিও দেখে নিবো, ঠিক দেখে নিবো –

তোমার স্বৈরাচারীতার পতন।

আমার দু’হাতে ঠেলে সরাবোই সব জঞ্জাল, 

আমার সন্তানের মঙ্গল কামনায় –

প্রার্থনায় আমার হবে তোমার বিনাশ।

সুস্থ স্বদেশের প্রত্যাশায়…
the united nation against the autocracy

সংস্কার অভিযান অব্যাহত। 

এখানে ওখানে সেখানে যত্রতত্র সর্বত্র, 

বিরতীহীন চলছে,

স্বদেশ পূণর্গঠনের সংগ্রাম। 

রক্তপিপাসু অমানবিক ফ্যাসিস্ট পালিয়েছে।

পালিয়েছে তার অপকর্মের সঙ্গীরাও,

পালাতে গিয়ে ধৃতও হয়েছে –

ফ্যাসিস্টের শতাধিক দোসর। 

কিন্তু এখনো আড়ালে আবডালে থেকে, 

প্রকৃতির খেয়ালের মতোই

অকস্মাৎ আঘাত হানায় সচেষ্ট রয়েছে –

ফ্যাসিস্টের অনুসারীদের বহর;

কতোজন, তার হিসেব জানা নেই!

মাঝে মাঝেই তাই,

আৎকে উঠছে জাগ্রত ‘জেন-জি’!

সদা সতর্ক দৃষ্টিতে 

তারা প্রতিহত করছে –

স্বদেশের মাটির অকৃতজ্ঞ সন্তানদের। 

অতর্কিত হানা:

একদিকে প্রাকৃতিক, 

অন্যদিকে অকৃতজ্ঞ নরপশুদের আক্রমণ!

থেমে নেই ‘জেন-জি’রাও।

ঘুম নেই কারো চোখের পাতায়। 

দুর্যোগে তারা আজ একতাবদ্ধ। 

শত্রুর মোকাবেলায় প্রতিজ্ঞাবদ্ধ। 

ক্লান্তি নেই, অবসন্নতা নেই।

স্বদেশকে সুস্থভাবে ফিরে পাবার তাগিদ –

আজ প্রতিটি অন্তরে।

কিন্তু আজ! অকস্মাৎ নতুন করে আবার একি ষড়যন্ত্রের ধ্বনি শুনি!

https://lucysjourney.com/lucys-journey/

To know more details on the July Movement, may read the link https://en.wikipedia.org/wiki/Timeline_of_July_Revolution_(Bangladesh)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *