“স্বপনচারিনী মন”

স্বপনচারিনী মন ➡️

চোখ মেলে তাকাতেই দেখি –

      তাকিয়ে রয়েছো তুমি!

স্বপনচারিনী মন, expression of heart full of love!

হৃদয়ের গহীন ঘরে কেবলই,

      তোমারই কণ্ঠ শুনি!

দৃষ্টিতে তোমার পুলকিত প্রেম, 

      মেঘলা আকাশ নীল;

অন্তর ছাপিয়ে আমার, 

      প্রেম তরঙ্গ ঝিলমিল! 

ক্ষণে ক্ষণেই তুমি, 

      দোলা দিয়ে যাও আমার মনে;

ভীষণ আবেগে আমি, 

      কাব্য রচি আনমনে!

চাহনিতে তোমার মাদকতা –

      আমারেই কাছে টানে,

ভিনগ্রহের অচিনরূপী আমি,

      তাকিয়ে থাকি তোমা পানে!

সময়ের সাথে পাড়ি দিয়েছি 

      যতোটুকু পথের খাদ, 

স্পর্শে তোমারই ভুলে গিয়েছি 

      সমস্ত ক্লান্তি আর অবসাদ! 

মিশে আছো তুমি আমার –

      সমস্ত চেতনার রঙ জুড়ে,

তোমার না থাকাতেও তাই,

      তোমাকেই পাই আপন করে!

স্বপনচারিনী মন – “ভালোবাসার বিচরণ

স্বপনচারিনী মন, while love is in the air and everywhere!

ভালোবাসার সাথে রোজ দেখা হয়!

কথা হয় রোজ প্রাণের মিশ্র আবেগে!

চোখে চোখ রেখে তার, সুদুর নীলিমায়,

তারই হাত ধরে আমি লুটাই পুলকে! 

ভালোবাসা আমায় শুধুই ভালোবাসে!

আমিও তার লাগি সাজাই জীবন! 

আমার মনেরই মাধুরীর দিয়ে সব রঙ,

ভালোবাসায় নেশায় আমি করি কীর্তন! 

আকাশে বাতাসে ধ্বনিত শব্দের সাথে,

আমার ভালোবাসা আঁকে চেতনার রঙ!

হারিয়ে নিজেকে পার্থিব মোহ থেকে,

ভালোবাসার আঙিনায় করি স্বপ্ন পূরণ!

ভালোবাসা আমার স্পর্শে থাকে নিত্যই;

মুহুর্তের গভীরতা মাঝে অনিমেষ মুগ্ধতায়!

প্রাণের কুঠুরীতে স্বপ্ন সুখের আলিঙ্গনে, 

ভালোবাসার বিচরণ আমার প্রাত্যহিকতায়!

স্বপ্নের আকুলতা

স্বপনচারিনী মন, 

      জেগে উঠে স্বপ্ন দেখার ক্ষণে!

স্বপনচারিনী মন, eagerness of dream makes her fly even on the ground!

বাস্তবতার অন্ধকারে,

      চমকে উঠে দু’চোখ মেলে!

বিছানার চাদরে,

      বালিশের আদরে রয় মুখ বুজে!

চার দেয়ালের মাঝেও মন,

      তবুও অস্থির ঘরের খোঁজে! 

উন্মিলিত চোখে,

      তারই মাঝে স্বপ্নের মাখামাখি! 

স্বপ্নের ডানায় নীলের মায়ায়,

      জড়িয়ে থাকে দুরন্ত প্রাণপাখি! 

জীবন ফুরিয়ে গেলেও, 

      জানি রইবে স্বপ্নের ইশারা! 

দিগন্ত ছাড়িয়ে ওপারের টানে তাই,

      মন আমার নিরন্তর দিশেহারা! 

অপেক্ষার প্রহর জানে,

      স্বপ্নের আকুলতার উদগীরণ! 

পথের শেষে মিলবো তোমাতে,

      আশায় চেয়ে আছি প্রতিটি ক্ষণ।

https://lucysjourney.com/

You may read a bunch of beautiful Bengali poems of renowned Poets clicking the link ➡️ https://www.bangla-kobita.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *