“অকারণ ব্যথা!”

অকারণ ব্যথা! ➡️

জীবনের মাঝে অকারণেই মাঝে মাঝে, 

উঁকি দিয়ে যায় কিছু অকারণ ব্যথা! 

মানে নেই কোন, 

                    তবু্ও প্রাণের মাঝেতে,

অযথাই দোলা দিয়ে যায় জীবন গাঁথা!

ঝলসে যায় বুকের গভীর রাতের আঁধারে, 

দিবাকরের কিরণে আবারো উদগীরণ!

আর কিছু নয়, 

                    সবই যে সময়ের খেলা! 

সময়ের তালে সময়ের টিকটিক স্পন্দন!

তোমার মাঝে আমার সমস্তটাই রেখে যাই,

আমাতে তুমি যদিও দেখো না ঊষার রেখা!

উত্তপ্ত মরুভূমির –

                   সূর্যের প্রখরতাও ঢলে পড়ে, 

জীবন মরুতে তোমার সাথে  হয় না দেখা!

ধিকিধিকি আগুনের বহ্নি শিখার অন্তরালে,

অর্থহীন ব্যথাগুলো গুমরে কাঁদে মিছেই;

তুমি ছুয়ে যাও –

                    হৃদয়ের গহীন অতলের ভাঁজে,

পূর্ণতা পায় অস্তিত্ব আমার, তোমাতে সঁপেই!

অকারণ ব্যথা – অবিরাম তড়পায়!

লিখবো ভেবে হাত বাড়ালাম –

                                   আকাশ পানে!

ভেতরটা ধুক ধুক করে উঠলো বেজে!

কিসের তাড়নায়, 

                    হৃৎপিণ্ডের স্পন্দনে হঠাৎ, 

বজ্র নিনাদ তুমুল বেগে এলো সেজে!

আকাশের সুবিশাল শূণ্যতার বুক জুড়ে –

নিয়ত প্রতিধ্বনিত, 

                    দৈব আহ্বানের বিমূর্ত ছায়ে,

ধুকপুকানির প্রতিটি কম্পনের বিস্তার যেন,

নির্নিমেষ আয়োজন করে –

                                   শুধু আমায় নিয়ে!

অকারণ ব্যথা! though I take myself far away from the life!

আমি’কে ছাড়িয়ে আমি পাড়ি জমাই দূরে,

আরো দূরে, 

                 দিগন্ত পেরিয়ে দূর অজানায়;

নিরংকুশ আবেগের উষ্ণতার মাঝেও দেখি –

সমস্ত অস্তিত্ব আমার, 

                            তবু্ও অবিরাম তড়পায়!

তবুও প্রেম চারিধার!

আমি শুধাই আপনারে –

রঙিন পৃথিবীর বিচিত্র মায়াজালে,

রঙের নেশায় মেতে আছি স’বে,

কতো বিচিত্র সুরের তালে: তবু্ও 

         প্রাণ কেন তড়পায়?

কেন হিসেব-নিকেশের চিরকুট নিয়ে,

প্রাণের অতলে প্রাণের পাখিটি,

রাত্রি-দিনের মোহমায়ার মাঝেও,

মাঝে মাঝেই –

          ধুলো মলিন বিবর্ণা হয়ে যায়?

আমি ফিরে ফিরে আসি ধরায়,

জগৎ সংসার মাড়িয়ে পদতলে!

          জানা প্রশ্নের উত্তর ফিরি খুঁজে! 

হৃৎপিন্ডের বন্ধ খাঁচার আড়ালে –

নেশায় বিভোর 

          রঙিন আশার কোলে,

অধীর আমার অস্থির প্রাণ পিঞ্জরে,

প্রাণ পাখিটির আর্তনাদ তবুও –

          বারেবারে আকুল তিয়াসে, 

রূপ বৈচিত্র‍্যের অসীম কৃপা নিয়ে,

ছটফটিয়ে অন্তবিহীন যন্ত্রণায়ও,

          রঙের ছোঁয়ায় রঙিন ডানা মেলে!

জীবন, চির বৈচিত্র‍্যের অসীম আধার!

          তড়পায় প্রাণ, তবুও প্রেম চারিধার!

সৃষ্টিলোকের এক অনিবার্য কারবার,

তোমাতে-আমাতে বেঁধে জীবন পারাবার!

অকারণ ব্যথা!  রঙের ছোঁয়ায় রঙিন ডানা মেলে!

ক্ষণিকালয়!

খেলাঘরের নেশাকে, সেই ক’বে –

ছুঁড়ে ফেলে দিয়েছি, 

            ভীষণ অভিমানে!

মাঝে মাঝেই ভাবনায় আসে তবুও, 

এই নেশা ছাড়ার সাধ্য –

সত্যি কি ছিলো আমার অভিজ্ঞানে!

আমার বলে কি সত্যি কিছু ছিলো, 

কিংবা এখনো কি আছে –

            আমার কোনো দায়?

নই কি আমি পুড়ে যাওয়া সংসারের –

অতি অনুজ্জ্বল এক প্রভাবক, যার

নেই কোনো সঙ্গতি খেলাঘরের মায়ায়!

আমার বলে যার ছিলো না কিছুই,

অভিমানের বুদবুদ, 

            তার কিসেরই বা নেশা!

জীবন যেখানে নিছক এক ক্ষণিকালয়,

আসা-যাওয়ার মাঝেই তো সেখানে –

দুর্বোধ্যতার অনলে পুড়ে ক্লান্ত তিয়াসা!

https://lucysjourney.com/

You may read beautiful poems by renowned Poets, click the link ➡️ http://www.bangla-kobita.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *