“জীবনের প্রতিধ্বনি”

জীবনের প্রতিধ্বনি ➡️ “কষ্টই তো! নয় কি?”

জন্মান্তরের দৃঢ় বন্ধনে জড়িয়ে আছি যেখানে,

পার্থিব অবহেলায় তবুও পুড়ে এই মন;

শৃঙ্খল আমি ভেঙে যেতে পারি না কিছুতেই,

হৃদয় পুড়িয়ে, শুধু তড়পাই অনুক্ষণ!

তুমি কি বোঝো না কেন এতো একাকী আমি,

কিসের নেশায় আমি উন্মত্তা বিষন্ন?

আকাশ গঙ্গা নই তো আমি পৃথিবীর আবর্তে,

তবু্ও আমায় বুঝতে এতোটাই অপ্রসন্ন!

পৃথিবীর মায়াকাননে অস্তরবির ক্ষণেও জ্বালা,

সমস্ত অস্তিত্ব জুড়ে শুধুই তুমি আর তুমি!

অথচ তোমার পৃথিবীর সুবিশাল অঙ্গন মাঝেও,

কিছুতেই একটুখানি স্পর্শ পাই না আমি!

মাঝে মাঝেই তাই ভেঙে চুরে দিতে মন চায় খুব,

মন চায় ধূলিসাৎ করে দিতে এই বাস্তবতা;

ফিরে ফিরে তবুও আবারো তোমারই রঙ তুলিতে,

নিজেরে পুড়িয়ে সাজাই – গাই জীবনগাঁথা!

https://lucysjourney.com/category/%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be/

জীবনের প্রতিধ্বনি, Photo by lucas Favre on Unsplash

জীবনের প্রতিধ্বনি ➡️ “দ্বন্দ্বমুখর জীবন!”

https://unsplash.com/photos/silhouette-photo-of-a-person-running-on-road-JnoNcfFwrNA?utm_content=creditShareLink&utm_medium=referral&utm_source=unsplash

ভেঙে চুরে চুরমার খানখান খন্ড বিখন্ড হয়ে যাই,

তারই মাঝে পূর্ণোদ্দমে উঠে সচল দাঁড়াই!

অসম্ভব পীড়নে জীবন খেলা অসহ্য হয়ে উঠে,

বাগানে গোলাপ, বেলী, হাসনাহেনা ফুটে!

জীবন ছেড়ে আমি দৌড়ে পালাতে হই উদ্যত,

জীবনের মাঝে তবুও খেলা করে আনন্দ অফুরন্ত!

কষ্টগুলো ভীষণ অভিমানে দুমড়ে মুচড়ে দেয় অস্তিত্ব,

অন্তর মাঝে জাগে প্রাণ কোজাগরী পূর্ণিমায় মত্ত!

চারিপাশে উত্তাল ঢেউয়ে উন্মত্ত সমুদ্র সফেন,

অতীব নির্বিকার প্রাণ যেন ট্রয়ের হেলেন!

চিত্তের অস্থিরতা প্রতি মুহুর্তে জ্বালিয়ে তোলপাড়,

কী ভীষণ শান্ত প্রাণে জীবনের পারাবার!

বুকের পাঁজরে অহর্নিশি ক্লান্তির অবিশ্রান্ত ডামাডোল,

জীবন জুড়ে রক্ত রাঙা রবির নাটকীয় কোলাহল!

প্রাণ আর পারে না, কিছুতেই পারে না চলতে,

তবুও চলমান প্রাণ অবিরাম জীবনের পরতে পরতে।

চোরাবালিতে আটকে আছে সমস্ত চেতনা,

অবলীলায় অট্ট হাস্যে জীবনের তবু্ও গল্প রচনা।

You may read beautiful Bengali poems of renowned poets here ➡️ http://www.bangla-kobita.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *