কপালটা একবার ছুয়ে দেখবে…

কপালটা একবার ছুয়ে দেখবে কি?

কপালটা একবার ছুয়ে দেখবে…

          জ্বর জ্বর লাগছে!

শরীর কাঁপুনি দিচ্ছে যখন তখন! 

প্রচন্ড ঘামে নেয়েও উঠছি নিমেষেই! 

         জানো, অস্থির লাগছে ভীষণ! 

দিয়ে যাবে কি একটু স্পর্শ তোমার?

নিজের সাথে নিজেই কথা বলি!

একাকী জীবনের চোরাবালিতে শুধু,

     অর্থহীন কথার পাহাড় গড়ে তুলি!

কথাগুলোই তো সর্বস্ব আমার;

     কথার মালায়, কথার ফুলঝুরিতে –

সাজিয়ে রেখেছি অবিন্যস্ত সংসার!

তবুও যদি পারো, এসো একটিবার!

     কোন ক্ষতি হতে দেবো না তোমার!

শুধু স্পর্শটুকুতে নিবো আনন্দ অপার!

বন্ধনের দায়ভারেও বাঁধবো না তোমাকে! 

     প্রাণের স্পর্শের ইন্দ্রজালিক ছায়ে –

অক্সিজেন নিবো, উড়ে যাবো মেঘলোকে!

কপালটা একবার ছুয়ে দেখবে… স্মৃতির পংক্তিমালা!

কপালটা একবার ছুয়ে দেখবে.
In remembrance of old days!

দিন রাত্রি আর সময়ের দুরন্তপনায়, 

     স্মৃতির পাতা আমি হাতড়ে বেড়াই! 

আমার সমস্ত চেতনার রঙের ছোঁয়ায় –

     মুগ্ধ আমি বারেবার তোমাতেই হারাই!

বিষাক্ত ছোবলের তোড়ে অবশেষে, 

অন্তর মাঝে বিষাদের –

                         এতোটুকু কান্না লুকাই!

জীবনের জন্যে যা কিছু আমার, 

                         এনে দিয়েছিলে তুমিই –

জীবনের পরতে পরতে দিয়ে একরাশ প্রেম!

তোমার স্পর্শের বিহ্বলতায় আমার প্রাণে –

     সুরের তালে, সুরের মায়া সেধেছিলেম! 

তোমাতেই সমস্ত সঁপে দিয়ে নির্ভীক আমি,

     জীবনতরী সাজানোর স্বপ্ন দেখেছিলেম!

স্মৃতি গুলো ডুকরে কেঁদে উঠে আজও –

     প্রাণ পাখি খুঁজে ফিরে অচেনা আমাকে!

সেদিনের সেই টুকরো টুকরো –

                         মুহুর্তের দীপাবলী, 

আমার আজকের ভুবনেও জলছাপ আঁকে!

কিছুতেই আমি পারি না এড়িয়ে যেতে তারে;

স্মৃতির পংক্তিমালা আজও আমাকে –

          তুমুল নেশায় সজোরে আঁকড়ে থাকে!

এভাবেই তো  সম্পর্কের মৃত্যু  ঘটে!

আগে কিন্তু আমাকে একটিবার ডাকতে –

দ্বিতীয় বার তোর ভাবতে হতো না!

অথচ আজ –

আমাকে ভাবতেই, 

ভাবতে হয় তোকে, অসীম ভাবনায়!

এভাবেই তো সম্পর্কের মাঝে দূরত্ব বাড়ে!!

আগে, আমাকে তুই ছুতে চাইতি প্রাণে!

অথচ আজ তোর ডাক শুনতে পাই না!

আজ যেন আমার প্রাণে নয়,

তুই যেন কেবলই,

অতি দূর কোনো নক্ষত্রলোকে করিস বাস !

এভাবেই বুঝি সম্পর্কে আঁকিবুঁকি যায় ভরে!

তুই জানিস না, কতো ভালোবাসি তোকে!

কতোটা আপন তোকে ভাবে আমার প্রাণ!

অথচ অকারণেই তুই,

প্রাণের মাঝে টেনে দিলি এক –

অবিভেদ্য বেসুরো তালের প্রাণহীন টান! 

আর এভাবেই তো  সম্পর্কের মৃত্যু  ঘটে!!!

খুঁজে ফিরি তোমার স্বপ্ন ব্যাকুল আঁখি!

মধ্য রাতের এই একাকী নির্জন প্রহরেও –

জেগে আছে রাত্রি, 

                    তার আপন আকুল সুরে!

পার্থিবতার ডামাডোল মাঝে ব্যস্ত শহর,

তোমার চোখও নির্ঘুম, তাই স্বপ্ন বহুদূরে!

খুঁজে ফিরি তোমার স্বপ্ন ব্যাকুল আঁখি!

আমি হৃদয় নদীর তীরে তবু্ও –

                    ভিড়িয়ে দিয়ে তরী,

     খুঁজে ফিরি তোমার স্বপ্ন ব্যাকুল আঁখি! 

স্বপ্নাচ্ছন্নতায় ঢুলু ঢুলু –

                    আমার চোখের পাতা,

চাঁদের মায়াবী চাহনীতে –

       ফিরে পেতে চায় বুঝি বা পথের সাথী!

রাতের অনুপ্রবেশ গভীর থেকে গভীরে, 

          শুকতারাও তাকিয়ে আছে অপলক!

শুধু তোমারই বিরহে আমার প্রাণ পাখি –

     স্বপ্নের সমুদ্রে ডুবিয়ে প্রাণ, করে ছটফট!

https://lucysjourney.com/

You may find so many beautiful Bengali Poems of renowned Poets, click the link http://www.bangla-kobita.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *