“আমি বয়ে চলি প্রেম”

আমি বয়ে চলি প্রেম, তাই –

                    নেই আমার ক্ষয় কিংবা অবসান!

প্রেমের জয়গানে আমি মাতিয়ে রাখি ধরাধাম! 

চিত্ত আমার অতি আবেগের উষ্ণতা নিয়ে বুকে, 

তোমার মাঝে লুটিয়ে সর্বস্ব, ভরিয়ে রাখে প্রাণ! 

প্রেমের  সুধা রস ধারণ করি  আমি  এই  চিত্তে!

প্রেমময় আমার চিত্ত, তাই –

                            প্রেম চাঞ্চল্যে সদা পরিপূর্ণ!

প্রেমের অনলে পুড়ে পুড়ে  অঙ্গার হয়েও আমি,

প্রেম সুধা রসে এই পৃথিবীকে করে রাখি সুবর্ণ!

সুনীল আকাশ  আবীর মেখে দিয়ে  রাত জাগে;

প্রেমানুরাগে দু’টি প্রাণের হিয়া, থরথর কাঁপে!

আমি তোমার জন্যেই এনেছি –

                                 প্রেমাভিভুত দু’টি আঁখি;

বন্ধনহীন বন্ধন  তবুও, সুখ  মেলে  প্রেমালাপে!

ক্ষণিক আলোতে  ধুপ করে  আমি  উঠি জ্বলে,

আবার অন্ধকারের অমানিশা মাঝে ভরি প্রাণ!

আমি ফিরে ফিরে আসি এই জগৎ সংসার মাঝে;

বেহালার সুরে আমি তীব্র বিষাদেও –

                          তুলি সুমধুর প্রাণকাড়া তান!!!

আমি বয়ে চলি প্রেম; reflection of love on her smile!

আমি বয়ে চলি প্রেম, প্রেমের স্পন্দন!

তুমি এলে চেতনায়, 

আর জেগে উঠলাম আমি!

কিংবা ঘুম ভাঙতেই দেখি তুমি, 

ছেয়ে আছো সমস্ত মনোভুমি! 

তোমাকে খুঁজে নিতে হয়নি,

তুমি নিজেই এসে করে গেলে ঋণী!

মাঝরাতের এই নিঝুম নীরবতায়,

তুমি তো জানোই –

শুধু তোমার জন্যেই প্রহর গুনি!

চঞ্চল হলো হৃদয় আমার,

অনুভবে তোমারই স্পর্শের কম্পন;

রাতের আঁধার নির্ভার করে,

পৃথিবীর বুকে পূর্ণ প্রেমের স্পন্দন! 

তুমি তো আমাকে ছুয়েই থাকো,

দিন আর রাতের নির্জলা জলে!

আমার আকাশ কুসুম স্বপ্ন জুড়ে তাই,

তোমাকেই পাই প্রতি পলে পলে!

ভালোবাসার এই তো এক নেশা –

যখন তখন হৃদ মাঝে জাগে পিয়াসা! 

দোলনচাঁপার ঘ্রাণে মাতোয়ারা অন্তর,

প্রাণের আবেগ হারিয়ে ফেলে ভাষা!

প্রাপ্তির দ্যুতিতে তাই উজ্জ্বল আমি!

ওরা মানুক, কিংবা নাই বা মানুক,

আমি তো জানি, তুমি একটাই!

সৃষ্টির সুবিশাল এই ধরিত্রীর বুকে,

তোমার তুলনা শুধু তুমিই তাই!

কতো যে খুঁজেছি তোমাকে!

কতো যে সেধেছি লোনা জলে!

জীবনের প্রতিটি মোড়ের প্রান্তে,

কতো যে ছুটেছি, নিজেরই অজান্তে!

অথচ দেখো না, 

কতো সহজেই তুমি আজ আমাতে!

মিশে একাকার আমারই অস্তিত্বে!

এখন আমি নির্বিকার, ভাবনাবিহীন!

তুমি আছো যে, তাই প্রাণ অমলিন!

আমার জ্ঞানের আধারে এই যে তুমি,

প্রাপ্তির দ্যুতিতে তাই উজ্জ্বল আমি!

তুমি আছো আমার সমস্ত চেতনায়,

খুঁজে ফিরি তবু্ও হৃদয় বীণায়!

আমি বয়ে চলি প্রেম! its an illusion though!

হৃদয়পটে আঁকি তোমারই ছবি!

দিনশেষে প্রাণের গভীরে আমি জেনে যাই –

আমার জীবনের উচ্ছ্বলতা, 

শুধু তোমারই কারণ!

রাতের আঁধারের নিস্তব্ধতায় প্রহর রাঙাই –

চেয়ে দেখি, 

করো, তুমিই আমার অস্তিত্ব হরণ!

ভোরের আবছায়া আলোতে দিবাকর জাগে!

ধ্রুবতারা লুকিয়ে আঁখি –

শূণ্যতায় মিলায়!

তোমার জন্যেই প্রাণ প্রেমানুরাগে –

তুচ্ছ করে উত্তাল জলের দুরন্ত প্লাবন,

ফিরে ফিরে আসে বালুকাবেলায়!

গোধুলীর আভায় ছেয়ে যায় উন্মুক্ত প্রান্তর! 

চাঁদের মায়ায় জেগে উঠে –

ঘুমন্ত পৃথিবী!

জীবন রাঙাতে ধুমকেতু আর নক্ষত্রের রঙে,

সবিনয় নিবেদনে আমি –

হৃদয়পটে আঁকি তোমারই ছবি!

তোমাতে আমাতে যা কিছু সবই মায়ার খেলা!

অনন্তর আটপৌরে সাধা, তবুও একেলা!!!

https://lucysjourney.com/category/perception-and-truth/

You may read beautiful Bengali Poems of renowned Bengali Poets, click the link http://www.bangla-kobita.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *