“কিছু দুর্বল মুহুর্তে”

মাঝে মাঝেই কিছু দুর্বল মুহুর্তে, 

কিছু দুর্বল মুহুর্তে, ভেঙে যায় প্রাণ! 

মনের গহীন কুঠুরীতে জমে উঠে, 

প্রাণকাড়া ভীষণ অভিমান! 

দুমড়ে মুচড়ে চুরমার করে দিতে 

ইচ্ছে করে যা কিছু সব!

চেতনার অন্তরালে গর্জে উঠে ঘুমন্ত মন, 

হয়েও হয় না সরব!

প্রাণ পাখি উত্তাল জলের প্লাবনে –

এলোপাথাড়ি তড়পায়;

বুঝতে পারে না, অস্থিরতার রোষানলে, 

আপনারে কোথায় লুকায়!

বিষাদের যন্ত্রণায়, 

ভারাক্রান্ত প্রাণের খেয়া দুলে;

তীরের খোঁজে তবুও, 

প্রাণ পাখি আশার পাল তুলে!

অবুঝ মানুষ বোঝে না, 

বুঝতে চায় না ভালোবাসার গভীরতা! 

ক্ষনিকের আবেগে তাই –

তুচ্ছতাচ্ছিল্য করে, পোড়ায় অযথা!

কিছু দুর্বল মুহুর্তে, still the Sun shows up to bring the day

কিছু দুর্বল মুহুর্তে: পৃষ্ঠাগুলো উল্টাতেই থাকলাম!

পৃষ্ঠাগুলো উল্টাতেই থাকলাম!

চোখের ভেতরে খানিক নিলাম, আর 

          খানিক দিয়ে রাঙালাম অন্তর!

রাত্রি পেরিয়ে সকাল হতেই দেখি –

অন্তরে সযতনে রেখেছিলাম যা কিছু,

সেগুলোও ফেলে এসেছি –

                                 স্বপনের ভেতর!

আবারও তাই অতি নির্লিপ্ততায় আমি  –

পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে থামি, আর

পথের পরিক্রমায় চলতেই থাকলাম,

          পথের মোড়ে কখনো বা থামলাম!

কিন্তু এখন আর কিছুই রাখি না অন্তরে!

জেনে গিয়েছি, যা কিছু নিতে চায় প্রাণ, 

         তা কেবলই মিলে স্বপনের ভেতরে!

শুধু চোখের নেশায় তাই নিজেকে ভুলাই,

পৃষ্ঠা উল্টাতে হবে তাই তুলে রেখে যাই;

আর আপনার মনে নির্বিকার আমি,

স্বপনের ঘোরে জীবন খাতায় –

                      যাচ্ছেতাই ছবি এঁকে যাই!

তবে প্রেম, প্রেম ফুরিয়ে যায় না কিছুতেই!

সহনীয় হয়ে যায় এক সময় সব কিছুই!

মনের আকাশে তোমার উপস্থিতির উৎকণ্ঠাও, 

এক সময় স্থির হয়ে আসে!

তোমার অনুপস্থিতি যদিও নিদারুণ পোড়ায়,

তবুও সময়ের সাথে সাথে সেখানেও –

এক সময় স্থিরতার প্রলেপ পড়ে যায়!

তবে প্রেম, প্রেম ফুরিয়ে যায় না কিছুতেই!

তোমাকে পাবার আকাঙখার বুকে কিছুতেই,

কিছুতেই কমতির কোন আভাস দেখি না!

সেখানে প্রতি পলে শুধু তোমারই আনাগোনা! 

তোমার জন্যে তৃষ্ণা যেন অন্তবিহীন, যেন

মাটির শুষ্ক বুকে প্রচন্ড খরায় বৃষ্টির অপেক্ষা!

যেন গ্রীষ্মের ক্লান্ত দুপুরে অশ্বত্থের ছায়াতলে,

একটুখানি সুবাতাসের প্রতীক্ষার প্রহর গোনা!

তোমাকে পাবার তৃষ্ণায় প্রাণ সদাই ব্যাকুল!

মনের অলিগলিতে জোয়ারের জলে ভরা দু’কূল!

হৃৎপিণ্ডের ধুকপুকানিতে তুমিই সারাক্ষণ!

সুস্থির ধ্রুবতারা, হৃদ স্পন্দনে অস্থিরতা অনুক্ষণ! 

হ্যাঁ, স্বাভাবিক জীবনধারায় সহনীয় বয়ে চলা!

প্রকৃতির অন্তরালে নিজের সাথেই কথা বলা!

আমাকে আমি আর খুঁজে দেখি না তরুতলে,

মিশে আছি তোমাতেই রূপের সহনীয় আধারে!

ঝড়ের তান্ডবে যদিও  দুলে উঠে ধরিত্রী অকস্মাৎ,

জীবনের প্রয়োজনে জীবনে আসে শান্ত প্রভাত!

https://lucysjourney.com/

You may ready beautiful Bengali poems of renowned poets, clicking the link: https://www.bangla-kobita.com/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *